প্রাক্তনীদের উপস্থিতিতে টাউন স্কুলে বিজয়া সম্মেলন


প্রাক্তনীদের উপস্থিতিতে টাউন স্কুলে বিজয়া সম্মেলন

প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে বর্ধমান টাউন স্কুলে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো। প্রায় একশত প্রাক্তন ছাত্র এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ডঃ সর্বজিৎ যশ, অধ্যাপক ডঃ ফিরদৌস আহমেদ, আমজাদ হোসেন, দেবাশিস দে, সুব্রত কোনার ও সম্পাদক বিশ্বজিৎ মল্লিক। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ে প্রাক্তনীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সমাজ উন্নয়নে প্রাক্তন ছাত্রদের সংগঠন “প্রাক্তনী”, বর্ধমান টাউন স্কুল কি কি ভূমিকা পালন করবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এ বিষয়ে বিস্তৃত আলোচনা করেন বিশ্বজিৎ মল্লিক সহ অন্যান্যরা। (পজ্)