সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান পুজো কমিটিগুলিকে | শতাধিক শিক্ষকের বাড়িতে গিয়ে সম্মানজ্ঞাপন সুশান্তর

শতাধিক শিক্ষকের বাড়িতে গিয়ে সম্মানজ্ঞাপন সুশান্তর

৫ সেপ্টেম্বর ছিল শিক্ষক দিবস। এই উপলক্ষ্যে বর্ধমান শহরের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিকের উদ্যোগে শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জ্ঞাপনের আয়োজন করা হয়। কোনো মঞ্চ করে কিংবা সভাগৃহে নয়, সুশান্ত প্রামাণিক তার ওয়ার্ডে বসবাসকারী প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের বাড়ি বাড়ি পৌঁছে তাদের সংবর্ধনা জ্ঞাপন করেন। সুশান্ত জানান, প্রায় একশোর অধিক শিক্ষক শিক্ষিকার বাড়িতে পৌঁছে তাদের শ্রদ্ধাজ্ঞাপন করেছি। তাদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছি। এই শিক্ষকরাই হলেন ছাত্র-ছাত্রীদের জীবনে গড়ে তোলার অন্যতম কারিগর। তাঁদের হাত ধরেই আমাদের আগামী প্রজন্ম জীবনে সাফল্য লাভ করে। আমরাও এই জীবনে যতটুকু পথ এগোতে পেরেছি, সেটাও এই শিক্ষক-শিক্ষিকাদের হাত ধরেই সম্ভব হয়েছে। তাই তাঁদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোটা আমাদের কর্তব্য। (পজ্)