অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন IIনতুন বাস চলাচল ব্যবস্থার উদ্বোধনে মন্ত্রী স্বপন দেবনাথ II নির্মাণ শ্রমিকদের পেনশনের জন্য আবেদন

1
অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন

অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বর্ধমান ১ নম্বর ব্লকে। এই সংগঠনের এই জেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি মোশারফ হোসেন বলেন, আমরা রাজ্য সরকারের কাছে ২৯ টি দাবি জানিয়েছি। মূলত পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত ড্রাইভারদের নিরাপত্তা ও তাদের দৈনন্দিন কাজের সুবিধার্থে এই দাবিগুলি জানানো হয়েছে। এর মধ্যে অন্যতম হিসেবে রয়েছে একটি ওয়েলফেয়ার বোর্ড গঠন করা, দুর্ঘটনাগ্রস্ত ড্রাইভারদের পরিবারের জন্য সহযোগিতা করা ইত্যাদি। তিনি বলেন, আমরা আশাবাদী সরকার আমাদের দাবি গুলি একে একে বিবেচনা করবে। তবে কোনো দাবি যদি বিবেচনা করা না হয়, তাহলে ভবিষ্যতে আমরা আন্দোলনের পথে যেতে বাধ্য হবো। (পজ্)

এই সংগঠনের রাজ্যের লিগ্যাল অ্যাডভাইসার সেখ কাঞ্চন বলেন, আমাদের এই সংগঠন সারা দেশব্যাপী ড্রাইভারদের মঙ্গলার্থে কাজ করে চলেছে। এই রাজ্যেও সংগঠনের পক্ষ থেকে ড্রাইভারদের পাশে থেকে সহযোগিতা করা হচ্ছে। পূর্ব বর্ধমান জেলায় আমরা নতুন সভাপতি নিয়োগ করেছি। আশা করছি তার হাত ধরে এই সংগঠন আরও প্রসারিত হবে। এখানকার ড্রাইভারদের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগী হবে।

2
নতুন বাস চলাচল ব্যবস্থার উদ্বোধনে মন্ত্রী স্বপন দেবনাথ

পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার বিদ্যানগর থেকে হেমাতপুর হয়ে বর্ধমান যাওয়া – আসার সুবিধার্থে বিশেষ বাস চলাচলের ব্যবস্থা করা হলো। আনুষ্ঠানিকভাবে এই পরিবহণ ব্যবস্থার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ। এদিন ফিতে কেটে ও সবুজ পতাকা উড়িয়ে এই বাস চলাচল ব্যবস্থার তিনি আনুষ্ঠানিক সূচনা করেন। এ প্রসঙ্গে স্বপন দেবনাথ বলেন, এই রাজ্যে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সরকার গঠনের পর পরিবহণ ব্যবস্থাকে নানাভাবে সাজিয়ে তোলা হয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষরা যেকোনো বড় শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সহজেই পৌঁছতে পারছেন। রাস্তাঘাটের উন্নতি করেছে রাজ্য সরকার। এরফলে দ্রুত যান চলাচল সম্ভবপর হয়েছে। এদিন এখানে যে বাস চলাচলের সূত্রপাত হলো তাতে বর্ধমান শহরের সঙ্গে এখানকার স্থানীয় মানুষের আরও দ্রুত যোগসূত্র বাড়বে

3
নির্মাণ শ্রমিকদের পেনশনের জন্য আবেদন

বর্ধমানের সদরঘাটে শ্রম দপ্তরের অফিসে এসে তাদের প্রাপ্য পেনশনের জন্য আবেদন করলেন নির্মাণ শ্রমিকরা। মোট ৩৭ জন নির্মাণ শ্রমিক এদিন তাদের পেনশনের জন্য আবেদনপত্র জমা দেন শ্রম দপ্তরে। এ প্রসঙ্গে বর্ধমান শহর আইএনটিটিইউসি সভাপতি প্রসেনজিৎ কুণ্ড বলেন, ২০১১ সালে রাজ্যে মা মাটি মানুষের সরকার গঠনের পর থেকে শ্রমজীবীদের স্বার্থে বিভিন্ন রকম প্রকল্পকে কার্যকর করা হয়েছে। তার মধ্যে নির্মাণ শ্রমিকদের পেনশন পাওয়ার বিষয়টি অন্যতম। আজ সমস্ত কাগজপত্র সহ ৩৭ জন নির্মাণ শ্রমিক তাদের পেনশনের জন্য আবেদন জমা দিলেন। পরবর্তী পর্যায়ে অন্যান্যরাও এই আবেদন জমা দিতে পারবেন। বর্তমান অর্থ বর্ষের মধ্যে যারা আবেদন করবেন তারা আগামী দিনে তাদের প্রাপ্য পেনশন পাবেন। এই বিষয়ে সহযোগিতা করার জন্যই আইএনটিটিইউসির নেতৃত্ব ও কর্মীরা নির্মাণ শ্রমিকদের পাশে থেকেছেন। তাদের সবরকম পরামর্শ দিয়েছেন।