সাড়ে ৪০০ মানুষের হাতে তুলে দেওয়া হল শীতবস্ত্র || অবসর নিলেন কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কমল সাহা


1
সাড়ে ৪০০ মানুষের হাতে তুলে দেওয়া হল শীতবস্ত্র

শীত আসলে বিশেষ করে বিভিন্ন পিছিয়ে পড়া পরিবারের সদস্যদের শীতবস্ত্রের খুব প্রয়োজন হয়ে পড়ে। আর এই মানুষদের কথা চিন্তা করে বর্ধমান শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তাজিবুর রহমানের পক্ষ থেকে ছোটনীলপুর বাহিরপাড়া এলাকার সাড়ে চারশো মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। তাজিবুর জানান, এর মধ্যে ৪০০ জনের হাতে আমরা কম্বল তুলে দিয়েছি। এছাড়া ৫০ জনের হাতে চাদর তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা দুর্গাপুজো ও ঈদের আগে এইসব মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিই। এ বছর ২৫ ডিসেম্বর স্থানীয় শিশু-কিশোরদের হাতে কেক তুলে দেওয়া হয়েছে। এবার প্রচন্ড ঠান্ডায় পিছিয়ে পড়া পরিবারের সদস্যদের হাতে আমরা শীতবস্ত্র তুলে দিলাম। ভবিষ্যতেও এইভাবেই আমরা এলাকার মানুষের পাশে থেকে তাদের সবরকম ভাবে সহযোগিতা করবো বলে উল্লেখ করেন তাজিবুর।

2
অবসর নিলেন কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কমল সাহা

৩৩ বছরেরও বেশি সফল শিক্ষকতার পর কমল সাহা অবসর নিলেন বর্ধমানের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয় থেকে। এই উপলক্ষ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। বিদায় সংবর্ধনায় প্রধান শিক্ষক ড সুভাষচন্দ্র দত্ত, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর মানিক দাস, শিক্ষাবিদ তপঃপ্রকাশ ভট্টাচার্য তাদের ভাষণে এই শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানান।
বিদায়ী শিক্ষক কমল সাহা বিদ্যালয়ে কর্মরত অবস্থায় সকলের কাছে সহযোগিতা পাওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার হাতে মানপত্র এবং স্মৃতিলিপি তুলে দেন প্রধান শিক্ষক ড সুভাষচন্দ্র দত্ত এবং শিক্ষক বাসুদেব মণ্ডল। বর্তমান তথা প্রাক্তন ছাত্রছাত্রীরা নানা উপহারে তাদের প্রিয় শিক্ষককে শ্রদ্ধা নিবেদন করেন।