“শহরের বাগান”- এর পক্ষ থেকে পরিবেশবিদ ডক্টর সুভাষচন্দ্র দত্তকে সম্মানজ্ঞাপন | বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদ জামালপুর ব্লকজুড়ে


1
“শহরের বাগান”- এর পক্ষ থেকে পরিবেশবিদ ডক্টর সুভাষচন্দ্র দত্তকে সম্মানজ্ঞাপন

বিশিষ্ট পরিবেশবিদ গবেষক ডক্টর সুভাষচন্দ্র দত্তকে সম্মানিত করা হলো। শহরের বাগান আন্তর্জাতিক ফেসবুক গ্রুপ ইউটিউবার। তাদের পক্ষ থেকে বর্ধমান টাউন হলের মাঠে আয়োজিত এক ছোট্ট অনুষ্ঠানে ডক্টর দত্তকে সম্মান জানানো হয়। বর্ধমানের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত ইতিমধ্যেই নানান গবেষণামূলক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। ইতিপূর্বে তিনি রাজ্য সরকার প্রদত্ত শিক্ষানত্ন সম্মানেও ভূষিত হয়েছেন। শহরের বাগান কাছ থেকে সম্মানিত হবার পর ডক্টর সুভাষ চন্দ্র দত্ত বলেন, শহরের বাগান বিভিন্ন জনাকে ফুল ও ফলের গাছ প্রদান করে থাকে। শহরের প্রতিটি বাড়িতে রুটটপ গার্ডেন বা ছাদবাগান, ওয়াল গার্ডেন বা দেওয়াল বাগান গড়ে তোলার বিষয়টি তাদের কাছে গুরুত্বপূর্ণ। এর মধ্যে দিয়ে পৃথিবীকে দূষণমুক্ত রাখা সম্ভব হয়। পাশাপাশি বিভিন্ন রকম ফল খেয়ে নানান রোগ প্রতিরোধ করার সঙ্গে সঙ্গে শরীরকে পরিপুষ্ট করাও সম্ভব হয়। তাই তাদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সুভাষবাবু বলেন, শহরের বাগান আমাকে সম্মানিত করায় আমি অত্যন্ত আনন্দিত। আমার পরিবেশ সুরক্ষার যে কাজ, তাদের এই স্বীকৃতি এক্ষেত্রে আমার এগিয়ে চলার পথকে আরও মসৃণ করবে।

2
বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদ জামালপুর ব্লকজুড়ে

বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি কেন্দ্রের বিজেপি সরকার ও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যগুলি যেভাবে আক্রমণ নামিয়ে আনছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের ঘোষিত কর্মসূচী অনুযায়ী রাজ্যের প্রতিটি ব্লকের প্রতিটি অঞ্চলে চলছে প্রতিবাদ সভা ও প্রতিবাদ মিছিল। জামালপুরে বাংলা ভাষা ,বাঙালিদের প্রতি অত্যাচার ও ১০০ দিনের কাজের বকেয়া টাকা জোর করে আটকে রাখার প্রতিবাদে একাধিক কর্মসূচী নেওয়া হয়। আঝাপুর অঞ্চল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। মসাগ্রাম স্টেশন বাজারে সেই মিছিল শেষ হলে সেখানে একটি পথসভা করা হয়। মিছিলে পা মেলান তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান। ছিলেন অঞ্চল সভাপতি প্রতাপ রক্ষিত, অঞ্চল শ্রমিক সংগঠনের সভাপতি সুদীপ মজুমদার, মহিলা নেত্রী ঝর্ণা বেগম শেখ সহ অন্যান্যরা। ঝর্ণা বেগম শেখের নেতৃত্বে প্রচুর মহিলা তৃণমূল কর্মীরা মিছিলে যোগ দেন। আবুজহাটি ১ অঞ্চলে একটি প্রতিবাদ মিছিল করে পথসভা করা হয় আবুজহাটি গ্রামে। সেখানে মিছিলে পা মেলান অঞ্চল সভাপতি তরুণকান্তি ঘোষ, প্রধান রমজান শা, জৌগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল, প্রাক্তন ব্লক মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, নিমাই ঘোষ সহ অন্যান্যরা। পরে সেখানে পথসভায় উপস্থিত হন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। উপস্থিত প্রত্যেক বক্তা বাংলা ও বাঙালিদের উপর হয়ে চলা অন্যায়, অত্যাচার, ও বঞ্চনার তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না। পরবর্তীতে জৌগ্রাম অঞ্চলের উদয়পুর মোড়ে একটি পথসভায় যোগ দেন মেহেমুদ খান। সেখানে ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খান সহ জেলা এস টি সেলের সভাপতি তারক টুডু,অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল আবুজহাটি ২ অঞ্চলের সভাপতি রমেন্দ্রনাথ কোনার, প্রধান ঝর্ণা দাস সহ অন্যান্যরা। পারাতল ১ অঞ্চলে মোহিন্দরে একটি পথসভা করা হয়। সেখানে বক্তব্য রাখেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লকের এসসি সেলের সভাপতি উত্তম হাজারী সহ অন্যান্যরা। মেহেমুদ খান বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর যে অত্যাচার করা হচ্ছে ও বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়ার হচ্ছে তার তীব্র রতিবাদ করেন। তিনি বলেন, এর বিরুদ্ধে প্রতিবাদ চলতেই থাকবে। দল যখন যেরকম নির্দেশ দেবে তারা সেভাবেই চলবেন।