রাজ আমলে তৈরি বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে চারটি প্রনামী বাক্স মন্দির থেকে বার করে মাটিতে ফেলে দুঃসাহসিক চুরি!মন্দির কতৃপক্ষের নজরে এসেছে সিসিটিভিতে মাস্ক ছাড়া ও মাস্ক পরা ২ দুষ্কৃতী

বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে সোমবার গভীর রাতে চারটি প্রণামী বাক্স ভেঙে প্রায় ৬০-৭০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে মন্দির খুলতে এসে কর্মীরা গেটের তালা ভাঙা ও বাক্সগুলি মাটিতে পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের সম্পাদক সঞ্জয় ঘোষ জানান, সিসিটিভি ফুটেজে দুজনকে প্রণামী বাক্স টানাটানি করতে দেখা গেছে— একজন মাস্ক পরা ও অন্যজন মাস্ক ছাড়া।

ট্রাস্ট বোর্ডের লাইফ মেম্বার শ্যামলেন্দু চ্যাটার্জি জানান, সম্ভবত রাত দেড়টা থেকে দুটোর মধ্যে ঘটনা ঘটেছে এবং ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ও অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।