মেমারিতে ভোট প্রচার শুরু রাসবিহারীর
পূর্ব বর্ধমান জেলার ১৬ টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। এরমধ্যে মেমারি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। প্রার্থী হওয়ার পরে ১৭ই মার্চ সন্ধ্যা থেকেই তিনি তার প্রচার কাজ শুরু করে দেন। ১৮ ই মার্চ সকাল থেকে রাত পর্যন্ত মেমারির বিভিন্ন এলাকায় প্রচার করেন রাসবিহারী। পথচলতি মানুষদের সঙ্গে হাত মিলিয়ে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান সকলকে। বিভিন্ন এলাকায় মানুষের কাছ থেকে ভালো সাড়াও পান। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে চান। একই সঙ্গে তিনি বিধায়ক হলে মেমারি বিধানসভা কেন্দ্রকে কিভাবে সাজিয়ে তুলবেন সে কথাও তুলে ধরেন। এদিন বিকেলে মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জীর উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাসবিহারী হালদার সহ অন্যান্য নেতৃত্বরা। নিত্যানন্দ ২০২৬ এর বিধানসভা নির্বাচনে মেমারি বিধানসভা কেন্দ্র থেকে রাসবিহারী হালদারের সমর্থনে প্রচারের আশ্বাস দেন। ১৮ই মার্চ থেকেই রাসবিহারীর সঙ্গে তিনি প্রচারে অংশ নেন।


