ভোট প্রচারে শহরের ৩৫টি ওয়ার্ডেই নেমেছেন তৃণমূল সংখ্যালঘু সেলের কর্মীরা


ভোট প্রচারে শহরের ৩৫টি ওয়ার্ডেই নেমেছেন তৃণমূল সংখ্যালঘু সেলের কর্মীরা

বর্ধমান শহরে ভোট প্রচার শুরু হয়ে গেছে। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে বর্ধমান শহর তৃণমূল সংখ্যালঘু সেলের নেতৃত্ব ও কর্মীরা পথে নেমে প্রচার শুরু করে দিয়েছেন। শহরের প্রতিটি ওয়ার্ডে তৃণমূলের ওয়ার্ড সভাপতি ও কাউন্সিলরদের নেতৃত্বে তারা প্রচার কাজে অংশ নিয়েছেন বলে জানালেন বর্ধমান শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তাজিবুর রহমান। তিনি বলেন, ইতিমধ্যেই ওয়ার্ডগুলিতে দেওয়াল লিখনের কাজ অনেকটাই এগিয়ে গেছে। পতাকা টাঙানোর কাজ চলছে। এই সমস্ত কাজেই সংখ্যালঘু সেলের কর্মীরা কাজে হাত লাগিয়েছেন। তাজিবুর বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে মানুষের জন্য প্রায় ১০০ টি সরকারি প্রকল্পকে বাস্তবায়িত করেছেন। এই সমস্ত প্রকল্পের সুবিধা শহরের বেশিরভাগ মানুষ পেয়েছেন। একই সঙ্গে পাড়ায় সমাধান প্রকল্পের মাধ্যমে প্রতিটি এলাকার উন্নয়নের কাজ চলছে। বর্ধমান পৌরসভা এবং বিধায়ক উভয় তরফ থেকেই শহরের উন্নয়নে বারবার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্ধমান শহরকে সাজিয়ে তোলা হচ্ছে। দৈনন্দিন নাগরিক পরিষেবার কাজ নিয়মিত চলছে। তাই এবারের নির্বাচনে আবারো এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয়লাভ সুনিশ্চিত বলে দাবি করেন তাজিবুর।