ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, তালিতে দাঁড়িয়ে পড়ে ট্রেন

ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, তালিতে দাঁড়িয়ে পড়ে ট্রেন

শুক্রবার খানা জংশন ও তালিতের মাঝে ২২৩৮৭ ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের ইঞ্জিনের পরের কামরার নীচ থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। খবর পেয়ে তালিত স্টেশনের কাছে ট্রেনটি থামিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন রেলকর্মীরা।

অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

পূর্ব রেলের আধিকারিকরা জানান, ব্রেক বাইন্ডিংয়ের কারণেই ওই সমস্যা হয়েছিল। রাত পৌনে আটটা নাগাদ সমস্যা ধরা পড়ে এবং রাত ৮টা ২০ মিনিটে তা মিটিয়ে ট্রেনটি আবার হাওড়ার উদ্দেশে রওনা দেয়।