বেতন বৃদ্ধির দাবিতে মন্ত্রীর গাড়ি ঘেরাও, অন্নপূর্ণার টাকা না পেয়ে অবরোধ! খণ্ডঘোষে বাস চুরির চেষ্টা

বেতন বৃদ্ধির দাবিতে চিৎপুরে পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের একাংশ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। ডেঙ্গি-বিরোধী প্রচার কর্মসূচি শেষে মন্ত্রীর গাড়ি বেরোনোর সময় বিক্ষোভ শুরু হয়। দীর্ঘদিন কাজ করেও পারিশ্রমিক না বাড়ার অভিযোগ জানান কর্মীরা।

অন্যদিকে, অন্নপূর্ণা ভাণ্ডারের বকেয়া টাকা না পাওয়ার অভিযোগে পুরুলিয়ার কাশীপুরে শতাধিক মহিলা কাশীপুর-বাঁকুড়া রাস্তা অবরোধ করেন। প্রশাসনের আশ্বাসের পরও টাকা না পাওয়ার অভিযোগ ওঠে। বিডিও জানান, নাম বা নথিতে ভুলের কারণে কিছু অ্যাকাউন্টে সমস্যা হয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র নেওয়া হয়েছে এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হয়েছে পুরুলিয়ার বাঘমুণ্ডির গোবিন্দপুরের যুবক অমিত মাছুয়ার। প্রায় দু’মাস আগে তামিলনাড়ুতে কাজে যান তিনি। তীব্র জ্বর ও পেটের ব্যথায় হাসপাতালে ভর্তি হওয়ার পর ১৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরদেহ গ্রামে পৌঁছতেই পরিবার ও এলাকায় শোকের ছায়া নামে।

এদিকে, পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কুমিরকোলায় বাস চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। ‘ঈশ্বর’ নামের বেসরকারি বাসটি প্রায় ৫০০ মিটার টেনে নিয়ে যাওয়ার পর রাস্তার খারাপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে কাঁচা রাস্তায় নেমে যায়। চাকা মাটিতে ফেঁসে যাওয়ায় বাসটি ফেলে পালায় দুষ্কৃতীরা। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।

#Bardhaman #PurbaBardhaman #Purulia #Chitpur #AgnimitraPaul #Kashipur #Baghmundi #Khandaghosh #BusTheft #WestBengalNews #BengaliNews #StraightcutNews