বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী পালন
বঙ্গীয় সাহিত্য পরিষদ-এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ আয়োজিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মদিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হলো। সংস্থার নিজস্ব ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে শহর বর্ধমানের লেখক, কবি, সাহিত্যিক ও সংগীত শিল্পীরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এই অনুষ্ঠানটি। কবির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রথমে সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী কবির জীবনী নিয়ে মনোগ্রাহী বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সাহিত্য গবেষক বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য। আলোচনায় অংশগ্রহণ করেন কবি, নাট্যকার ডঃ দেবেশ ঠাকুর, সাহিত্যিক সঞ্জীব চক্রবর্তী, প্রণব মুখার্জী, সুজিত চক্রবর্তী, অশোক সরকার, নিতাই মুখার্জী, শিক্ষক মানব সরকার, সাহিত্যপ্রেমী বরুণ মজুমদার, আনোয়ার আলী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সুজিত চক্রবর্তী। সংগীত ও কবিতা পাঠে অংশ নেন স্থানীয় শিল্পীরা।


