বর্ধমানে একের পর এক চাঞ্চল্য! রেস্তোরাঁয় খাদ্য দপ্তরের হানা, গাছ কাটার প্রতিবাদে হামলা, বেহাল রাস্তা নিয়ে কংগ্রেসের বিক্ষোভ

আজকের ভিডিওতে পূর্ব বর্ধমানের একাধিক গুরুত্বপূর্ণ খবর তুলে ধরা হয়েছে। রায়না-১ ব্লকের নাড়ুগ্রাম গ্রাম পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শনে গিয়ে সরকারি পরিষেবা ও বিভিন্ন দপ্তরের কাজ খতিয়ে দেখলেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। সাধারণ মানুষের কাছে পরিষেবা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পৌঁছচ্ছে কি না, তা নজরে রাখার কথা জানান তিনি।

অন্যদিকে, ভেজাল ও বাসি খাবার রুখতে বর্ধমান শহরের একাধিক নামী রেস্তোরাঁয় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় খাদ্য দপ্তর। রেস্তোরাঁর ফ্রিজে রাখা মাছ-মাংস ও অন্যান্য খাবার থেকে শুরু করে খাদ্যপণ্যের বিল, লাইসেন্স ও রান্নায় ব্যবহৃত মশলার গুণমান—সবকিছু খতিয়ে দেখেন আধিকারিকরা।

এদিকে, পূর্ব বর্ধমানের জাকরা গ্রামে অবৈধভাবে গাছের ডাল কাটার প্রতিবাদ করায় এক ব্যক্তির বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে একদল মহিলার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সদরঘাট ব্রিজ সংলগ্ন রাস্তার বেহাল দশার প্রতিবাদেও সরব হয়েছে জেলা INTUC। ‘বালি আউট, ব্রিজ ইন’ কটাক্ষ করে পিডব্লিউডির কাছে ডেপুটেশন দিয়ে দ্রুত রাস্তা মেরামতের দাবি জানানো হয়েছে। তিন দিনের মধ্যে কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

বর্ধমানের রাজনৈতিক তৎপরতা, রেস্তোরাঁয় খাদ্য দপ্তরের অভিযান, গাছ কাটার প্রতিবাদে হামলার অভিযোগ এবং বেহাল রাস্তা নিয়ে কংগ্রেসের আন্দোলনের বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।

#BengaliNews #BanglaNews #WestBengalNews #BreakingNews #BurdwanNews #PurbaBardhaman #Raina #SubhashPatra #FoodDepartment #RestaurantRaid #FoodSafety #Burdwan #INTUC #CongressNews #RoadProtest #PoliticalNews #LatestNews #TodayNews #StraightcutNews