বর্ধমান সদর থানার ১৯ নম্বর জাতীয় সড়কের তেজগঞ্জ এলাকায় অজানা গাড়ির ধাক্কায় মৃত্যু দুই বন্ধুর। মৃতরা হলেন ছোটনীলপুর মীরছোবা এলাকার কার্তিক মন্ডল ও মৃন্ময় মালাকার। সোমবার রাতে কাজ শেষে বাইকে বাড়ি ফেরার সময় পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। মঙ্গলবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে দু’জনের ময়নাতদন্ত হয়।
অন্যদিকে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে বর্ধমানে কংগ্রেসের ‘বর্ধমান চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা। স্টেশন চত্বর থেকে জেলাশাসকের দপ্তরের উদ্দেশে মিছিল শুরু হলে বাদামতলা এলাকায় পুলিশ মিছিল আটকে দেয়। এরপর কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। জ্ঞানেশ কুমারের প্রতিকৃতি কোমরে দড়ি বেঁধে প্রতীকী ‘গ্রেপ্তার’ও দেখানো হয়।
পুরুলিয়ার ছররা বিমানবন্দরকে নতুন করে গড়ে তোলার উদ্যোগে মঙ্গলবার ভূমিপূজা হয়। দীর্ঘদিন পর বিমানবন্দর পুনর্নির্মাণ ও চালুর প্রক্রিয়া শুরু হচ্ছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। ভূমিপূজার পর কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিষ্টিমুখ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হওয়া এই রানওয়ে দীর্ঘদিন ব্যবহারের বাইরে ছিল। এবার সেটিকে বাণিজ্যিক ও আঞ্চলিক বিমান চলাচলের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।
#StraightcutNews #Bardhaman #Burdwan #RoadAccident #BengalNews #Congress #GyaneshKumar #ElectionCommission #Purulia #CharraAirport #Airport #WestBengalNews #BreakingNews #LocalNews


