পূর্ব বর্ধমান জেলার মেমারিতে একই সোমবার রাতে দুই বিদ্যালয় দুঃসাহসিক চুরি চাঞ্চল্য।
মেমারি থানার অধীনে মেমারি ১ নম্বর ব্লকের গন্তার বলরাম স্মৃতি উচ্চ বিদ্যালয় ও রাধাকান্তপুর হাই স্কুলে সোমবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার জানান দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিদ্যালয়ের ক্লার্করা গেট খুলে বিভিন্ন জায়গায় তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন। পরে দুই বিদ্যালয়ের পক্ষ থেকে মেমারি থানায় অভিযোগ জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সিসিটিভি নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে চুরি হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গন্তার বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক সাগ্নিক পাল এবং রাধাকান্তপুর হাই স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভেন্দু ঘোষ ঘটনার কথা জানান।


