রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং একাধিক বিধায়ক। বিরোধী বিধায়কদের উপস্থিতি ও তৃণমূলের কয়েকজন বিধায়কের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। ইটাহার, চোপড়া, গোয়ালপোখর ও চাকুলিয়ার বিধায়কদের অনুপস্থিতির কারণ অবশ্য স্পষ্ট নয়।
অন্যদিকে, পুরুলিয়ায় বান্দোয়ান ও বড়বাজার থানার যৌথ অভিযানে বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার বাবলু আনসারি। ধৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে মোট ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই সাফল্যের কথা জানান পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ।
এছাড়াও, আন্তঃরাজ্য গরু চুরি ও পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে আরও দু’জনকে গ্রেপ্তার করেছে টামনা থানার পুলিশ। ধৃত মহম্মদ আনোয়ার ও মহম্মদ কাবিরকে চক্রের অন্যতম প্রধান মাস্টারমাইন্ড বলে জানিয়েছেন পুলিশ সুপার। এর আগে এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঝাড়খণ্ডের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
এদিকে, নিম্নচাপ অর্ণবের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে পুরুলিয়া জেলাজুড়ে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। দমকা হাওয়া না থাকায় স্বস্তিতে চাষিরা। ধান পাকার সময় বৃষ্টিতে উপকৃত হওয়ার আশা করছেন কৃষকরা। তবে নিম্নচাপ মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে বৈঠক করেছে জেলা প্রশাসন।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।
#StraightcutNews #আজকেরখবর #শুভেন্দুঅধিকারী #রায়গঞ্জ #প্রশাসনিকবৈঠক #পুরুলিয়া #বাইকচুরি #চোরাইবাইক #গরুপাচার #আন্তঃরাজ্যচক্র #কুমারসানিরাজ #নিম্নচাপঅর্ণব #পুরুলিয়ারবৃষ্টি #WestBengalNews #BengaliNews


