পুরুলিয়ায় বড়সড় সাফল্য: বিপুল বেআইনি চোরাই মোবাইল, ল্যাপটপ ও নগদ টাকাসহ ধৃত ২

পুরুলিয়ায় বড়সড় সাফল্য: বিপুল বেআইনি চোরাই মোবাইল, ল্যাপটপ ও নগদ টাকাসহ ধৃত ২

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বিশাল সাফল্য পেল পুরুলিয়ার আড়সা থানার পুলিশ। আড়সা থানার অন্তর্গত পাতুয়াড়া গ্রাম থেকে বিপুল পরিমাণ বেআইনি ও চুরি হওয়া ইলেকট্রনিক্স সরঞ্জাম এবং নগদ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকালের এই অভিযানে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে: ১০৫টি চুরি যাওয়া মোবাইল ফোন,
৩টি ল্যাপটপ,
নগদ ৬৫,০০০ টাকা। ঘটনায় ধৃত দুজনকে জেলা আদালতে পেশ করা হয়।
ঘটনাটির বিস্তারিত তথ্য জানাতে বেলগুমা পুলিশ লাইনের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পুরুলিয়ার পুলিশ সুপার কুমারসানী রাজ জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই এই সফল অভিযান চালিয়েছে আরসা থানা। উদ্ধার হওয়া মোবাইল ও ল্যাপটপগুলি কোনো আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য পাচার চক্রের কাজ কিনা, তা খতিয়ে দেখতে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে।