নিউ টাউনে ভয়াবহ বাস দুর্ঘটনা, কোল ইন্ডিয়া ভবনের সামনে গার্ডওয়ালে ধাক্কা; আহত একাধিক, দু’জনের অবস্থা আশঙ্কাজনক
নিউ টাউনে ভয়াবহ বাস দুর্ঘটনা, কোল ইন্ডিয়া ভবনের সামনে গার্ডওয়ালে ধাক্কা; আহত একাধিক, দু’জনের অবস্থা আশঙ্কাজনক নিউ টাউনের কোল ইন্ডিয়া ভবনের সামনে মঙ্গলবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন একাধিক যাত্রী। সকাল প্রায় ৭টা নাগাদ বাঙুর থেকে শাপূর্জিগামী KB-16 রুটের একটি বেসরকারি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাসে ১২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হন, তাঁদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসটি নিউ টাউন থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণে বাসের নিয়ন্ত্রণ হারায়, তা খতিয়ে দেখছে পুলিশ।
দুর্ঘটনার জেরে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ টাউন থানার পুলিশ।


