কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ৭ অক্টোবরের অনুষ্ঠানে ইতিহাসের বিভিন্ন যুদ্ধ ও দেশের জন্য আত্মবলিদান দেওয়া সেনানীদের জীবন ও কৃতিত্ব পড়ুয়াদের সামনে তুলে ধরেন শিক্ষিকা কৃষ্ণা ঘোষ। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্তও সেনানীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। পুরো অনুষ্ঠানটি চিত্রায়িত করেন অনিমেষ বর্মন এবং লিপিবদ্ধ করেন দীপ্ত সুন্দর মুখোপাধ্যায়।
অন্যদিকে, কলকাতায় প্রাক্তন সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ উঠেছে। অভিযোগ, ভোরবেলা মুখ ঢাকা অবস্থায় এক ব্যক্তি বাড়ির সামনে এসে পরপর বোতল ছোড়ে। এতে বাড়ির একাধিক কাঁচ ভেঙে যায়। ঘটনার পর পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা নিয়েও তদন্ত চলছে।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।
#Bardhaman #DinanathDasSchool #Kanchannagar #VeerSena #IndianArmy #VikasRanjanBhattacharya #KolkataNews #Jadavpur #PoliceInvestigation #WestBengalNews #BengaliNews #BreakingNews #StraightcutNews


