জমি ও আর্থিক প্রতারণার অভিযোগে বরাবাজারে গ্রেপ্তার তৃণমূল শ্রমিক নেতা
জমি সংক্রান্ত বিবাদ ও আর্থিক লেনদেনে প্রতারণার অভিযোগে বরাবাজারের তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা চন্দন সিংহ মল্লকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বরাবাজার থানার বিশেষ অভিযানে তাঁকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জমি কেনাবেচা ও বিভিন্ন আর্থিক লেনদেনে অস্বচ্ছতা নিয়ে তাঁর বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগগুলির ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ করে।
গ্রেপ্তারের পর তাঁকে লক-আপে রাখা হয় এবং শনিবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে পুরুলিয়া আদালতে পেশ করা হয়েছে।


