গ্রাম পঞ্চায়েত অফিসের গেটেই পঞ্চায়েত প্রধানের স্বামীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের গেটে পঞ্চায়েত প্রধানের স্বামীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। ওই ব্যক্তির নাম মৃণাল বিশ্বাস। তার বাড়ি কৃষ্ণদেবপুর রায়পাড়া এলাকায়। মৃতের পরিবারের লোকজনদের দাবি, স্ত্রী সাথে বনিবনা না হওয়ায় স্ত্রী ছেড়ে চলে গিয়েছিল। তার স্ত্রী অন্য একটি সম্পর্কেও আবদ্ধ হয়েছিল দাবি মৃতের পরিবারের। মৃতের মা সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে অভিযোগ তোলেন, চক্রান্ত করে বৌমা এবং তার প্রেমিক ছেলেকে মেরে ফেলেছে। অন্যদিকে, কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের প্রধান তথা মৃতের স্ত্রী লিপিকা বিশ্বাস তিনি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানান, তার সাথে বিগত বছর ধরে তার স্বামীর কোন সম্পর্ক নেই। তিনি ডিভোর্স ফাইল করেছিলেন। তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা মিথ্যে। একই সাথে তার পঞ্চায়েতের গেটের সামনে কিভাবে ঝুলন্ত দেহ এলো , তার ও সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি।


