গাছ গ্রুপের উদ্যোগে ফলের বাগান তৈরীর প্রচেষ্টা

গাছ গ্রুপের উদ্যোগে ফলের বাগান তৈরীর প্রচেষ্টা

পূর্ব বর্ধমান জেলার অন্যতম প্রকৃতিপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা গাছ গ্রুপের পক্ষ থেকে ফলের বাগান তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। এই উপলক্ষ্যে ২৬ জুন জেলার কালনা মহকুমার সিমলন গ্রামে হেদরপাড় এলাকায় স্থানীয় সিমলন রুরাল কালচারাল সোসাইটির মিলিত উদ্যোগে ফলের বাগান তৈরীর কাজের সূচনা হয়। এই ফলের বাগানের জমির মালিক হলেন তিনকড়ি হাজরা। তিনি তার পুত্র প্রতাপ হাজরার স্মৃতির উদ্দেশ্যে এই ফলের বাগান তৈরীর সিদ্ধান্ত নেন। মূলত, তার লক্ষ্য হলো প্রকৃতিকে আরও সবুজে ভরিয়ে তোলা। এই কর্মসূচীতে এদিন অংশ নেন সেন্ট্রাল গাছ গ্রুপের পক্ষ থেকে সৌগত রায়, কালনার গাছ গ্রুপের অন্যতম সদস্য শিক্ষক সুবোধকুমার সাহা, রুরাল কালচারাল সোসাইটির পক্ষে সম্পাদক আশীষ কুমার দত্ত, সন্টু দাস ও রামরঞ্জন রায়। উপস্থিত ছিলেন তিনকড়ি হাজরা নিজেও। তিনি বলেন গ্রামবাংলায় সবুজের সংখ্যা যত বাড়বে মানুষ তত সুস্থ স্বাভাবিক পরিবেশে বসবাস করতে পারবেন। তাই আমি এই প্রচেষ্টার সাথী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সৌগত রায় বলেন, গাছ গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথভাবে ফলের বাগান সহ বিভিন্ন বৃক্ষচারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে এই কাজে সহযোগী হয়েছে সিমলন রুরাল কালচারাল সোসাইটি। তাদের পাশে পেয়ে আমরাও খুব আনন্দিত। এখানে তিনকড়ি হাজরার ভূমিকা অত্যন্ত উজ্জ্বল। তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো লাগছে এই ধরনের একটি প্রচেষ্টায় নিজেকে যুক্ত করতে পেরে। গাছ গ্রুপ সবসময় এই ধরনের প্রচেষ্টার সাথী হওয়ার চেষ্টা করে চলে।