উচ্ছেদের পরে ফের বেআইনি নির্মাণ, বরদাস্ত করা হবে না : হাইকোর্ট
উল্টোডাঙা থেকে এয়ারপোর্ট ভিআইপি রোডে বেআইনি দখলদার উচ্ছেদ মামলায় ফের রিপোর্ট তলব হাইকোর্টের। ইতিমধ্যে বেআইনি দখলদারি সরানোর কাজ চলছে বলে দাবি রাজ্যের।
বৃহস্পতিবার ভিআইপি রোডে বেআইনি দখলদারি হচ্ছে সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, ২৪ টি নির্মাণের মধ্যে এখন পর্যন্ত ১০ টি সরানো হয়েছে। বাকিগুলো সরানোর প্রক্রিয়া চলছে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী মন্তব্য, আমরা দেখি সরানোর এক সপ্তাহের মধ্যে আবার সেগুলো পুরনো জায়গায় চলে আসে।
আবেদনকারীর আইনজীবীর দাবি, বাস্তবে কোনো দখলদারকেই সরানো হয়নি।
আবেদনকারীর আইনজীবীর উদেশ্যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর জবাব, রিপোর্ট দিয়ে জেলাশাসক দখল উচ্ছেদের কথা বলেছেন। ফলে আগামী দিনে দখল উচ্ছেদের রিপোর্ট দেওয়ার পরই মামলাকারী লিখিতভাবে তার আপত্তির কথা জানতে পারবেন।
এই প্রসঙ্গে রাজ্যকে ডিভিশন বেঞ্চের সতর্কতা দখল উচ্ছেদ বলে রিপোর্ট দেওয়া হলো। আর সাত দশদিন পর ফের বেয়াইনি নির্মাণ হলো, কোর্ট সেটা বরদাস্ত করবে না।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আশ্বাস, এখন আর সে সব হবে না।এটা কোনও রাজনৈতিক আশ্বাস নয়। আমরা নতুন করে কাউকে বসতে দেব না।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য আবেদনকারী আইনজীবীর উদ্দেশ্যে, প্রাথমিক ভাবে আপনার জয় হয়েছে। কারণ এতদিন ধরে যে স্থিতাবস্থা তৈরি হয়েছে আপনার চেষ্টায় সেটা নড়েছে।
১৮ অগাস্ট ফের শুনানি।জেলাশাসককে ঐদিন ফের হাজির হতে হবে আদালতে।


